শারদীয় শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি কন্যা শামারুহু মির্জা
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহু মির্জা। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহু মির্জা।
একই সঙ্গে দেশের পূজা উৎসব খুব মিস করছেন বলেও জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. শামারুহু মির্জা লেখেন, ‘শারদীয় শুভেচ্ছা সকলকে। ক্যানবেরা থেকে। অনেক মিস করছি দেশের পূজা উৎসব।’
পোস্টটির সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। প্রবাসে থাকলেও দেশের পূজা উৎসবের প্রতি তাঁর টান ও স্মৃতির কথা এই বার্তায় উঠে এসেছে।
আরও পড়ুন