EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

ছবি: ডেইলি সান

অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার পূজামণ্ডপে যান। পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রশাসক শফিকুল ইসলাম খান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আরও ১ লাখ টাকা অনুদান দেন।

পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতার জন্য ডিএনসিসি কর্তৃপক্ষ এবং প্রশাসক শফিকুল ইসলাম খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন