EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসন তৎপর: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসন তৎপর: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তৎপর রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব সহায়তা শুধু আর্থিক অনুদান নয়; বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রয়াস।


নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় দায়িত্বে থাকা পর্যন্ত তাঁদের পাশে থাকবেন।

পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন