EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

রংপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রংপুরের রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১৩ রংপুর। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাকে নগরীর সিও বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, চাঁদাবাজিসহ ২৬টি মামলার সন্ধান পেয়েছে এসআরবি।

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি রংপুর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান গ্রেপ্তার মেরিল সুমনের নামে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬ টি মামলা আছে।

এরমধ্যে ১টি হত্যা, ৮টি হত্যা চেষ্টা ও মারামারি, ৪টি চাঁদাবাজি, ৩টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র ছাড়াও ১টি করে অপহরণ,  সন্ত্রাস বিরোধী আইন, মাদক ও দ্রুত বিচার আইনে মামলা আছে।

এসআরবির এই কর্মকর্তা জানান, ‘গ্রেপ্তার মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে টাকা আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে।’

গ্রেপ্তার করার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের এসআরবি ১৩ সদর দপ্তর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য এসআরবি গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক চেক আপের পর কোতয়ালী থানায় হস্তান্তর করে এসআরবি।

আরও পড়ুন