ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন নায়াব ইউসুফ
মণ্ডপে পৌঁছালে পূজারি ও পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: ডেইলি সান
দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রবিবার (১৮ অক্টোবর) রাতে ও সোমবার (১৯ অক্টোবর) সকালে শহরের প্রধান প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মণ্ডপে পৌঁছালে পূজারি ও পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
চৌধুরী নায়াব ইউসুফ উৎসবের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় বিএনপি নেতা রেজাউল করিম, ব্যবসায়ী বাবুরাম কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার হোসেন শিথিলসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।