ডিএমপির বিভিন্ন বিভাগে দায়িত্ব পেলেন ৯ সহকারী পুলিশ কমিশনার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। একই আদেশে এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে কর্মকর্তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁদের প্রশাসন, ট্রাফিক, অপারেশনসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন