শরীয়তপুর জেলা যুবদলের জরুরি সভা অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে জরুরি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলা শাখা।
রবিবার (১৮ অক্টোবর) শরীয়তপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
সভায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোল্লাসহ জেলার অধীন সব উপজেলা ও পৌরসভা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কার্যক্রমে সমন্বয় বাড়ানো ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।