EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন

ছবি: সংগৃহীত

অ অ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। 

এ সিদ্ধান্তের ফলে মন্ত্রণালয়ের নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘নারী’ শব্দটি যুক্ত করার প্রস্তাব অনুমোদিত হলো।

আরও পড়ুন