অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন অমর একুশে বইমেলা ২০২৭ আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই মেলা চলবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বইমেলার এ সময়সূচি নির্ধারণ করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
আরও পড়ুন