EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুই বাংলাদেশিকে শিরশ্ছেদ

সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম

সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ঢাকা
অ অ

সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতের কাছ থেকে সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্ছেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

তাছাড়া, দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য চাওয়ার পাশাপাশি তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

আরও পড়ুন