EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতর পর্যায়ে যাবে: স্বপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতর পর্যায়ে যাবে: স্বপন
অ অ

প্রধানমন্ত্রীর জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে সামনে রেখে বাংলাদেশ-জাপান ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে একটি জাপানি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। প্রতিনিধিদলটি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন