EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে মৃৎশিল্পী সম্মেলন অনুষ্ঠিত, সম্মাননা লাভ ১৮ জনের

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

বরিশালে মৃৎশিল্পী সম্মেলন অনুষ্ঠিত, সম্মাননা লাভ ১৮ জনের

বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কৃত শিল্পীরা।

অ অ

বরিশালে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ ও শিল্পীদের অবদানের স্বীকৃতি দিতে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ১৮ জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়।

সম্মেলনে ফরিদপুরের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পালকে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মৃৎশিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে স্থান পায় মাটির পাত্র, মনসার ঘট, পুতুল ও শখের হাঁড়িসহ নানা ঐতিহ্যবাহী শিল্পসামগ্রী। 

আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা কাঁচামালের দাম বৃদ্ধি ও আধুনিক পণ্যের বিস্তারের কারণে শিল্পটি টিকিয়ে রাখতে সরকারি সহায়তা ও বাজার সম্প্রসারণের দাবি জানান। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মৃৎশিল্পীদের মূল্যায়ন ও দৈনন্দিন জীবনে মাটির পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন