কুড়িগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের ৫ যাত্রী নিহত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।
আরও পড়ুন