EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে: এ্যানি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে: এ্যানি

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সংগৃহীত ছবি

অ অ

রাজনৈতিক সংঘাতের অবসান ঘটিয়ে দেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন আমাদের কোনো রাজনৈতিক যুদ্ধ করতে না হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে যেন ইজ্জত-সম্মানের সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারি— সেটাই হোক আমাদের সবার অঙ্গীকার।’

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারি দলের যেমন নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে, তেমনি বিরোধী দলেরও দায়িত্ব ও প্রতিশ্রুতি আছে। দায়িত্ব নিয়ে শপথ গ্রহণের পর থেকে বিরোধী দল কতটা দায়িত্বশীল আচরণ করেছে, তা বিবেচনার দাবি রাখে। তাহলে এখন কেন লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?

আরও পড়ুন