EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তাহিরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন এমপি কামরুল

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

তাহিরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন এমপি কামরুল
অ অ

দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর দায়িত্বশীলদের হাতে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেন এবং উৎসব সুষ্ঠু ও আনন্দমুখর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজার আয়োজন ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজখবর নেন।

এ সময় মধ্য তাহিরপুর (রায়পাড়া) সার্বজনীন পূজা কমিটি, সূর্য্যেরগাঁও সার্বজনীন পূজা কমিটিসহ বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীলদের হাতে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেন তিনি।

কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি দুর্গাপূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। বর্তমান সরকার চায়, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগের বছরের তুলনায় আরও আনন্দমুখর, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে উদ্‌যাপিত হোক। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, উপজেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন