EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

থাইল্যান্ডের ‘এক গ্রাম এক পণ্য’ প্রকল্প পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পিএম

থাইল্যান্ডের ‘এক গ্রাম এক পণ্য’ প্রকল্প পরিদর্শন করলেন অর্থমন্ত্রী

ছবি: ফেসবুক পেজ, বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক।

অ অ

বাংলাদেশে ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি চালুর প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের ‘ওয়ান টাম্বন ওয়ান প্রোডাক্ট’ (ওটিওপি) প্রকল্প পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি স্থানীয় পণ্যের উৎপাদন, ক্ষুদ্র উদ্যোগের বিকাশ এবং বাজার সম্প্রসারণে থাইল্যান্ডের অভিজ্ঞতা সম্পর্কে জানেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের পাথুম থানি প্রদেশে রাজামঙ্গলা ইউনিভার্সিটি অব টেকনোলজি থান্যাবুরির লোটাস মিউজিয়ামে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগ এর আয়োজন করে।

পরিদর্শনকালে অর্থমন্ত্রীকে ওটিওপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। পাশাপাশি তিনি ফর্নপিমান ক্লং ৫ হস্তশিল্প গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় হস্তশিল্প তৈরির প্রক্রিয়া দেখেন।

থাইল্যান্ডের এ প্রকল্পের অভিজ্ঞতা থেকে স্থানীয় উৎপাদকদের সহায়তা, কমিউনিটিভিত্তিক উদ্যোগের বিকাশ এবং পণ্যের বাজার সম্প্রসারণ সম্পর্কে জানার সুযোগ পান বাংলাদেশের প্রতিনিধিদল। বাংলাদেশে ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচি চালুর ক্ষেত্রে এ অভিজ্ঞতা কাজে লাগতে পারে।

পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াসসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন