EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সীমান্ত এলাকাসহ ৪২টি পূজামণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

সীমান্ত এলাকাসহ ৪২টি পূজামণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের কাইতকোনো পূজা মণ্ডপ পরিদর্শনকালে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জে দুর্গাপূজায় সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এ এলাকার ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করাসহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার(১৬ অক্টোবর) সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের কাইতকোনো পূজা মণ্ডপ পরিদর্শন করে এ তথ্য জানান সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় মণ্ডপ সংশ্লিষ্টের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

বিজিবির এই প্লাটুনগুলো শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সীমান্তে দুর্গম এলাকার সার্বিক নিরাপত্তা তদারকির সুবিধার্থে ১টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখান থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও জানান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর।

আরও পড়ুন