EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সভা বা প্রস্তাব নয়, মানুষের অধিকার রক্ষায় জাতিসংঘের মূল্যায়ন হওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

সভা বা প্রস্তাব নয়, মানুষের অধিকার রক্ষায় জাতিসংঘের মূল্যায়ন হওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির বৈঠকে খলিলুর রহমান। ছবি: এক্স

অ অ

জাতিসংঘের কাজের মূল্যায়ন সভা বা প্রস্তাবের সংখ্যা দিয়ে নয়, বরং মানুষের অধিকার রক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও বলেন, জাতিসংঘের কাজের কেন্দ্রে ‘প্রক্রিয়া’ নয়, বরং ‘মানুষ’-কে রাখতে হবে।

একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সম্পদের জোগান নিশ্চিত করা এবং জাতিসংঘকে বিচ্ছিন্নভাবে কাজ করা বন্ধ করতেও আহ্বান জানান।

আরও পড়ুন