EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দালালমুক্ত ভূমি অফিসের ঘোষণা নারায়ণগঞ্জের ডিসির

ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

দালালমুক্ত ভূমি অফিসের ঘোষণা নারায়ণগঞ্জের ডিসির

দাউদপুর ভূমি অফিসে গাছ লাগালেন ডিসি রায়হান কবির। ছবি: ডেইরি সান

অ অ

রূপগঞ্জ উপজেলার কোনো ভূমি অফিসে ‘ওমেদার’ নামে দালাল থাকবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় বিদ্যালয় ও বেশ কয়েকটি চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি এসব কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া এবং দাউদপুর ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা রেক্সোনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বেশ কয়েকটি ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করেন।

আরও পড়ুন