EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যৌথ গবেষণা ও প্রশিক্ষণে এনআইবি-বাউবির সমঝোতা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

যৌথ গবেষণা ও প্রশিক্ষণে এনআইবি-বাউবির সমঝোতা
অ অ

বায়োটেকনোলজিতে উচ্চশিক্ষা, যৌথ গবেষণা ও ব্যবহারিক উদ্ভাবনের সুযোগ বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এর আওতায় ডিপ্লোমা, এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের পাশাপাশি আধুনিক গবেষণাগার ব্যবহার, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


এনআইবির মহাপরিচালক অধ্যাপক ড. মো. সগীর আহমেদ এবং বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলী ও ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং বাউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ মন্ডলসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন