EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রশাসক ডন

‘১৮০০ কোটি টাকার উন্নয়ন কাজের আপডেট জনগণকে দেওয়া হবে’

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

‘১৮০০ কোটি টাকার উন্নয়ন কাজের আপডেট জনগণকে দেওয়া হবে’

একনেকে রংপুর সিটির উন্নয়নে এই প্রকল্প একনেকে পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। ছবি: সংগৃহীত

অ অ

উন্নয়নে ১৮০০ কোটি টাকার প্রকল্পের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়ার প্রতিশ্রুতি দিলেন প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী মাঠে একনেকে রংপুর সিটির উন্নয়নে এই প্রকল্প একনেকে পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠার পর থেকে সব থেকে বড় বাজেট পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রশাসক ডন। 

ডন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলেছিলেন সিটির উন্নয়নের জন্য প্রকল্প দাও। আমি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ও এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ১ হাজার ৮১২ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পটি একনেকে পাশ করেছেন। সিটি করপোরেশন হওয়ার পর থেকে এ যাবতকালের সব থেকে বড় বরাদ্দ এটি। এজন্য নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা।

ডন বলেন, ‘যে বরাদ্দটি এসেছে, সেই বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়— সেটি দেখার দায়িত্ব যেমন সিটি কর্পোরেশনের রয়েছে, ঠিক তেমনি সেটি দেখার দায়িত্ব এই রংপুর নগরবাসীরও রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আমি প্রতি দুই বা তিন মাস পর পর এই প্রকল্পের যাবতীয় আপডেটেড তথ্যগুলো নগরবাসীকে দেব, ইনশাআল্লাহ। কারণ প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে।’

প্রশাসক বলেন, ‘আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নই, রংপুরের একজন সেবক হিসেবে বলতে চাই— আমার জায়গা থেকেও আমি জবাবদিহিতার আওতায় আসতে পছন্দ করি। আমাদের এই যে ১৮০০ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেক-এ অনুমোদন হলো। এই প্রকল্পগুলোর অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, ন্যূনতম তিন থেকে চার মাস এই অর্থটি পেতে আমাদের সময় লাগবে। তিন-চার মাস পরে আমরা আশা করছি যে, যখন আমরা এই প্রকল্পের অর্থ ছাড় পাবো, তারপরে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপে যাব, টেন্ডার প্রক্রিয়ায় যাব এবং কাজগুলো তখন শুরু করবো। আপনারা সবাই পাশে থাকবেন। 

এর আগে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হলে প্রশাসক ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ দলীয় এবং পেশাজীবিরা। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দেন উপস্থিত জনতা।  

আরও পড়ুন