EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাম্মাম বিমানবন্দর সাময়িক বন্ধ: দোহা হয়ে নিরাপদে পৌঁছাল বিমানের ফ্লাইট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

দাম্মাম বিমানবন্দর সাময়িক বন্ধ: দোহা হয়ে নিরাপদে পৌঁছাল বিমানের ফ্লাইট

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আকস্মিকভাবে সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট কাতারের দোহায় জরুরি অবতরণ করেছে। তবে বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার পর ফ্লাইটটি তার গন্তব্যে নিরাপদে পৌঁছেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাম্মামগামী নিয়মিত ফ্লাইট বিজি-৩৪৯ গতকাল রবিবার (১১ অক্টোবর) রাতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের সময় দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরবর্তীতে তা আকস্মিকভাবে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এসময় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে পাইলট বিমানটিকে কাতারের দোহা বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে দোহায় নিরাপদে অবতরণ করে।

এরপর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি দোহা থেকে আবার যাত্রা শুরু করে। পরবর্তীতে আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে দাম্মামে পৌঁছায়।

দাম্মামে যাত্রী নামানোর পর ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট পরিচালনা করাকে তারা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। সাময়িক এই পরিস্থিতির কারণে যাত্রীদের অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও দুর্ভোগের জন্য বিমান কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন