EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, শেষ ২৭ মে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, শেষ ২৭ মে

ছবি: ডেইলি সান

অ অ

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) বৈঠক শেষে নির্বাচনের এ সময়সূচি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি।

এ ছাড়া তৃতীয় ধাপে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপে ১৩ মে ভোট গ্রহণ করা হবে। পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মে।

আরও পড়ুন