EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে বৈঠকে ইসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে বৈঠকে ইসি

ছবি: সংগৃহীত

অ অ

স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বৈঠক আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৈঠকের আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি রয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন