পুলিশের ১৪৯ সদস্যকে ইন্সপেক্টর পদে পদোন্নতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদমর্যাদার ১৪৯ সদস্যকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৯১ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। এ ছাড়া ৪৯ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
অন্যদিকে, সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৯ জন।
তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে উন্নীত করার আদেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন