EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

ডিবির হাতে গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা

লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)। ছবি: সংগৃহীত

অ অ

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডিবি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন