EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এবি পার্টি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

এবি পার্টি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অ অ

লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবিরের বাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে ভাঙচুর ও তার ভাই আইনজীবী হুমায়ুন কবিরকে মারধরের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে হুমায়ুন কবির বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে ৩৫ থেকে ৪০ জনের একটি দল বুলডোজার নিয়ে তাদের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করে। এ সময় হুমায়ুন কবিরকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে ফিরোজ কবিরের পরিবার জানায়, পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তাদের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ আসতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তারা।

অন্যদিকে, প্রতিপক্ষ ফরহাদ আলম সম্রাট পাল্টা সংবাদ সম্মেলনে বিরোধপূর্ণ জমির মালিকানা দাবি করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার নিন্দা জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ফিরোজ কবিরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন