EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানকে বিমানবন্দরে বিদেশ যেতে বাধা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানকে বিমানবন্দরে বিদেশ যেতে বাধা
অ অ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মাহদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তাকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।


মাহদী বলেন, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

এদিকে, মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানান।

আরও পড়ুন