EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন আইনমন্ত্রী
অ অ

‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার ( ৮ অক্টোবর) দুপুরে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।

এ সময় সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের। দুই মন্ত্রী বাংলাদেশ ও সিরিয়ার ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।

ইস্তাম্বুলে ৮ ও ৯ অক্টোবর ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আগামীকাল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন