EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ এএম

লক্ষ্মীপুরে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে লক্ষ্মীপুরে তিন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) লক্ষ্মীপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স ভূঁইয়া ইন্টারন্যাশনাল ও মেসার্স মেহদী ট্রেডার্স-০২ নামের দুটি পশুখাদ্য বিক্রির দোকান এবং মার্জিয়া এন্টারপ্রাইজ নামের একটি ফলের আড়তে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। পরে কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৯(১)(ক), ১৯(১)(ঙ) ও ১৯(১)(চ) ধারায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে লক্ষ্মীপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন