EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কাশিয়ানীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

কাশিয়ানীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

অ অ

মহাসড়ক পার হয়ে রাস্তার ওপারে যাওয়ার সময় বাসের চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। সোমবার (৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।

পুলিশ জানায়, সোলায়মান মোল্লা ও তার স্ত্রী একটি বাসে করে ঢাকা থেকে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে তারা মহাসড়ক পার হয়ে বিপরীত পাশে যাওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন