EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গণমাধ্যমের লেখা বন্ধে সাইবার সুরক্ষা আইন নয়: তথ্য প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

গণমাধ্যমের লেখা বন্ধে সাইবার সুরক্ষা আইন নয়: তথ্য প্রতিমন্ত্রী
অ অ

নিয়ন্ত্রণের জন্য নয়, বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য এ আইন করা হচ্ছে না।

রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের বাক্‌স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন লাগে না। আওয়ামী লীগ সরকার এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করত। এজেন্সির মাধ্যমে বিএনপি সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’

ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করছে সরকার।

গণমাধ্যমকর্মীদের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুন