জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম
পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করছেন রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
একই সাথে সরকার গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে বলেও তিনি জানান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জুলাইয়ের চেতনা যেন কোনোভাবেই মলিন না হয়, সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন