ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তাদের সেই মুহূর্তের ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময়েই গত ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এই নৈশভোজ দেন। প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন ডা. জুবাইদা রহমানও।
আরও পড়ুন