EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে বরাদ্দ ১ কোটি টাকা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে বরাদ্দ ১ কোটি টাকা
অ অ

শতবর্ষী ঐতিহ্যের স্মারক লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে এ বরাদ্দ দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) লক্ষ্মীপুর টাউন হল পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় টাউন হল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী বছরও ভবন নির্মাণের জন্য আরও এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি অবশিষ্ট অর্থেরও ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

মন্ত্রী ভবন নির্মাণের কাজ শুরুর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করাসহ সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।

পরে তিনি টাউন হলে বৃহদায়তনের একটি নতুন ক্যারাম বোর্ড উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশ নিয়ে নিজের পারদর্শিতা দেখিয়ে বোর্ডে জয় পান মন্ত্রী।

লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণের উদ্যোগকে জেলার সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার পরিসর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন