EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপসহ আটক ১

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম

শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপসহ আটক ১
অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ১৬৩টি কড়ি কাইট্টা কচ্ছপসহ মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে এসব কচ্ছপ নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব কচ্ছপ জব্দ করা হয়। অভিযানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা সহযোগিতা করেন।

বন অধিদপ্তর জানায়, বাটিক এয়ারের OD161 ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১ হাজার ১৬৩টি কড়ি কাইট্টা জব্দ করা হয়। আটক ব্যক্তি টাঙ্গাইলের হসনাবাদ, মামুদ নগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ লঙ্ঘনের অভিযোগে শহিদুল ইসলামের বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

পরে জব্দ করা কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন