EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে রকি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শীতলপুর গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বন্ধুদের সঙ্গে নাগর নদীতে গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে যায় রকি। তাকে না পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় নদী থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে জেলার নবগঠিত ভূল্লী উপজেলার ভূল্লী নদী পার হতে গিয়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন