EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জামালপুর সীমান্তে পরিত্যক্ত ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

জামালপুর সীমান্তে পরিত্যক্ত ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

উদ্ধার করা ভারতীয় মদ। ছবি: সংগৃহীত

অ অ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৭৬-এর কাছে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন