EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের ভুয়া মেডিকেল রিপোর্ট: মেডিকেল সেন্টার সিলগালা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

মালয়েশিয়াগামী কর্মীদের ভুয়া মেডিকেল রিপোর্ট: মেডিকেল সেন্টার সিলগালা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানী ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ওই অভিযানে প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনায় দেখা যায়, চলতি বছর ২০ সেপ্টেম্বর থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তির মেডিকেল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে। যার কোনো সরকারি অনুমতি তাদের ছিল না।

এছাড়া, একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে অপর একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া যায়। জনস্বার্থে ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।

এ ঘটনা সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

আরও পড়ুন