EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগবিতণ্ডার পর মাথায় আঘাত, ফাঁকা গুলি; মোটরসাইকেলে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম

বাগবিতণ্ডার পর মাথায় আঘাত, ফাঁকা গুলি; মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পরে সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।

এ সময় স্থানীয় লোকজন সাইমনের মোটরসাইকেলটি আটক করে ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে তিনি আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এরপর সাইমন মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তার মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন। পরে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন