EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

২ লাখ ২০ হাজার টন সার কিনছে সরকার, ব্যয় ১৬৭৫ কোটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

২ লাখ ২০ হাজার টন সার কিনছে সরকার, ব্যয় ১৬৭৫ কোটি

ছবি: সংগৃহীত

অ অ

কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশি ও বিদেশি বিভিন্ন উৎস থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয়টি পৃথক প্রস্তাবে এই সার কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৬৭৫ কোটি টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে সার কেনার এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কেনা মোট ২ লাখ ২০ হাজার টন সারের মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৭০ হাজার টন টিএসপি সার।

দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৩৯ লাখ ১০ হাজার ৩১২ টাকা (প্রতি মেট্রিক টন ৪৩৮.১২৫ মার্কিন ডলার)।

সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৬ষ্ঠ লটে ২২৮ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ১৪০ টাকায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে (প্রতি মেট্রিক টন ৪৬৩.১৭ মার্কিন ডলার)।

ইউএই-এর ফার্টিগ্লোব থেকে সিএফআর ভিত্তিতে ১ম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে খরচ হবে ২৬৯ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা (প্রতি মেট্রিক টন ৫৪৫ মার্কিন ডলার)।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং মরক্কোর এসএ ওসিপি নিউট্রিক্রপসের মধ্যে জিটুজি চুক্তির আওতায় ৩টি লটে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে:

৭ম লটে (ডিএপি) ৪৩৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আনা হবে (প্রতি মেট্রিক টন ৮৭৭ মার্কিন ডলার)।

৮ম লটে (টিএসপি) ২৪৭ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৮৬৫ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনা হবে (প্রতি মেট্রিক টন ৬৬৭.৬৭ মার্কিন ডলার)।

৯ম লটে (টিএসপি) ৩৩০ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৮২০ টাকা ব্যয়ে আরও ৪০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এই লটেও প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৬৭.৬৭ মার্কিন ডলার।

আরও পড়ুন