মিরপুরে ফায়ার সার্ভিসের ১২ তলা আবাসিক ভবনের উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট দূর করতে মিরপুরে ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ‘২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুর ফায়ার স্টেশনে এই প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
প্রধান অতিথির বক্তব্য মহাপরিচালক বলেন, ‘ভবনটি নির্মাণ হলে ৪৪ পরিবার ১২৫০ বর্গফুট আয়তনের আধুনিক বাসায় বসবাস করতে পারবে, যা ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘদিনের আবাসন প্রত্যাশা পূরণ করবে।’
তিনি আরও বলেন, সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে।