EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামপুরায় পিস্তলসহ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

রামপুরায় পিস্তলসহ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার
অ অ

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ পিচ্চি আল-আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৩-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

তিনি জানান, রামপুরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে এসআরবি-৩-এর অভিযান চলমান রয়েছে।

এসআরবি-৩ সূত্রে জানা যায়, বাহিনীর অভিযানের সময় আল-আমিনকে একটি পিস্তল, গুলি ও চারটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন