EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

টুঙ্গিপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।  বুধবার (১ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো।

দলের সুনাম অক্ষুন্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোন কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ওই আদেশে।

তথ্যটি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কী কারণে পদ স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন