EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সালমানের স্টুডিও ভাঙচুরে জড়িত ব্যক্তিরা ‘গুপ্ত’: ডিএনসিসি প্রশাসক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

সালমানের স্টুডিও ভাঙচুরে জড়িত ব্যক্তিরা ‘গুপ্ত’: ডিএনসিসি প্রশাসক
অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, রাজধানীর ইসিবির ঘটনায় বিএনপিকে দায়ী করা হলেও পরে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। সালমানের স্টুডিও ভাঙচুর করা ব্যক্তিদের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। দেখছেন না কারা করছে? কার নাম বের হয়েছে? যারা গুপ্ত তারা। তার একজন জামাই আর সাবেক এক সেনাবাহিনী কর্মকর্তার বিরোধের কারণে এই ঘটনাটা ঘটছে।

গতকাল মঙ্গলবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘কিছু হলেই বলে বিএনপি করছে। কিছু হলেই বলে ওরা করছে। আগেই বলে দিয়েছে এটা বিএনপি করছে, রাত্রিবেলা।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমি বারবার বলি, এই সরকার গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণের সরকার।’

তিনি আরও বলেন, ‘ওরা চায় দেশকে অস্থিতিশীল করতে। কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ১৫ আসনে নির্বাচন করছি না আমরা। নির্বাচনের সময় দেখছি না কে কী করে। নির্বাচন করছে ওরা, পারছে করতে।’

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘জনগণ ওদের সঙ্গে মিছিলই করে নাই। চুরি করে করে, বিকাশ নম্বর দিয়ে দিয়ে জায়গায় জায়গায় গিয়ে কাজ করছে। তারপর অনেকবার জনগণ ধরেছে।’

তিনি বলেন, এসব বিষয় নজরে রাখতে হবে, যাতে দলের কোনো বদনাম না হয়। দলের কোনো কর্মী অনৈতিক বা অসামাজিক কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উত্তর সিটির প্রশাসক বলেন, ‘আমি আগেও বলেছি, আজকেও বলি, এ ব্যাপারে আমার একদম জিরো পারসেন্ট টলারেন্স। আমি কাউকে ছাড় দেব না।’

তবে কারও বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা না নিয়ে তা যাচাই-বাছাই করার কথা বলেন তিনি। তার ভাষায়, ‘বিচার দিবে, আবেদন দিবে, অভিযোগ দিবে—সেটাকে আমি যাচাই-বাছাই করব। তারপর আমি সিদ্ধান্ত নেব।’

নিজেদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমাদের নেতা জনাব তারেক রহমান, এর বাইরে জিয়া পরিবারের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই। আমাদের কোনো জায়গা নেই। আমরা এখানেই আছি, এখানেই থাকব। ভবিষ্যতে ইনশা আল্লাহ তাদের পাশেই থাকব।’

তিনি বলেন, ‘এটাই আমাদের শপথ। সামনে আমরা দেশের নগর উন্নয়নের পাশাপাশি দেশ গড়ার কাজে সবাইকে নিয়োজিত রাখব।’

আরও পড়ুন