প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি নিউইয়র্ক সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক ও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেন। আজকের সংবাদ সম্মেলনে সফরের ফলাফল ও বিভিন্ন বৈঠকের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হতে পারে।
