EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতার মামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতার মামলা

ছবি: যুবলীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে। সংগৃহীত

অ অ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দীর্ঘদিনের ভোগদখলকৃত সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য যুবলীগ নেতা জাকির হোসেন আদালতে মামলা দায়ের করেছেন । 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ডিআরইউ নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ডিআরইউ’র ভোগ দখলে আছে। সংগঠনের সম্পত্তি রক্ষায় ডিআইরইউ আইনগত ও প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ নিবে। একই সঙ্গে সংগঠনের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তারা।

মাইনুল হাসান সোহেল বলেন, ‘আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে ডিআরইউর ভোগদখলে থাকা সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য সন্ত্রাসী জাকির হোসেন আওয়ামী লীগের সময় ২০২২ সালে মামলা দায়ের করেছেন। অথচ দায়েরকৃত মামলায় ডিআরইউ কর্তৃপক্ষসহ স্বার্থসংশ্লিষ্টদের পক্ষভুক্ত করা হয়নি। বিষয়টি গোপন রেখে নিজের পক্ষে একতরফা রায় পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখল করে আসছে। সংগঠনের সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা মেনে নেওয়া হবে না।

মাইনুল হাসান সোহেল আরও বলেন, ‘ডিআরইউর সম্পত্তি একতরফা রায় নেওয়ার পাঁয়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে মামলার প্রকৃত বিষয়বস্তু ও সংশ্লিষ্ট সব তথ্য আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, যুবলীগ নেতা ও সন্ত্রাসী জাকির হোসেনের বিরুদ্ধে এলাকাবাসীকে মারধর, পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, জায়গা-জমি দখল, চলাচলের রাস্তা দখল, সরকারি খাসজমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন