প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
সারা দেশের প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। আজ যাদের বকনা বাছুর বিতরণ করা হচ্ছে, তারা এগুলো ঠিকভাবে লালন-পালন করলে একসময় খামারি হিসেবে গড়ে উঠবেন। নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২৫ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
