EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টাঙ্গাইল

ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি

৩৭তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে বাগেরহাট সদরে ইউএনও এবং তাড়াশে এসি ল্যান্ড ছিলেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি

ঘাটাইল উপজেলার নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি। ছবি: সংগৃহীত

অ অ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নূরী তাসমিন ঊর্মি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে এই পদায়ন করা হয়। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

নূরী তাসমিন ঊর্মি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ২০১৯ সালের এপ্রিলে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনায় সহকারী কমিশনার, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন।

কর্মক্ষেত্রে জনবান্ধব ও মানবিক উদ্যোগের জন্য নূরী তাসমিন ঊর্মি বেশ প্রশংসিত। সিরাজগঞ্জের তাড়াশে সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে তিনি সুবিধাবঞ্চিত প্রবীণ নারীদের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়া বাসাইল উপজেলা ভূমি অফিসের দীর্ঘদিনের পেন্ডিং মামলা নিষ্পত্তি করে ভূমি সেবা নিয়মিতকরণের মাধ্যমে জনসাধারণের গভীর আস্থা অর্জন করেন তিনি।

আরও পড়ুন