EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

জামালপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

জামালপুরের বকশীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোস্তফা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোস্তফা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন